নির্ভয়া কাণ্ডঃ চার অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখল সুপ্ৰিমকোর্ট

নির্ভয়া কাণ্ডঃ চার অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখল সুপ্ৰিমকোর্ট
Published on: 

নয়াদিল্লিঃ সুপ্ৰিমকোর্ট নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ অপরাধী মুকেশ,পবন গুপ্তা,বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিং-এর মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল। প্ৰধান বিচারপতি দীপক মিশ্ৰ,বিচারপতি আর বানুমাথি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ সোমবার ৩ অপরাধীর শাস্তি লাঘবের আবেদন পর্যালোচনার পর ওই রায় দেন। অক্ষয় আবেদন করেনি। আরেক অভিযুক্ত রাম সিং জেলে আত্মহত্যা করে। উল্লেখ্য,২০১২ সালে প্যারামেডিক্যালের ছাত্ৰীটি বন্ধুর সঙ্গে রাতে বাসে ফেরার পথে নরপিশাচদের লালসার শিকার হয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com