অরুণাচলী তনয়ার মার্কিন সেনায় যোগদানে সাড়া ফেলেছে সোশিয়েল মিডিয়ায়

অরুণাচলী তনয়ার মার্কিন সেনায় যোগদানে সাড়া ফেলেছে সোশিয়েল মিডিয়ায়
Published on: 

গুয়াহাটিঃ অরুণাচল প্ৰদেশের মেয়ে নিকি লেগো-র মার্কিন সেনার পোশাক পরা একটি ছবি সোশিয়েল মিডিয়ায় প্ৰকাশ পাওয়ার পর গোটা সোশিয়েল মিডিয়ায় সাড়া পড়ে যায়। অরুণাচল প্ৰদেশের সংখ্যালঘু বিষয়ক প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী নিনং এরিং এক টুইটে একথা জানিয়েছেন।

প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনু্যায়ী,লেগো চলতি মার্চেই মার্কিন সেনায় তাঁর প্ৰশিক্ষণ শেষ করেছেন এবং বর্তমানে তিনি জর্জিয়ায় কর্মরত রয়েছেন। অরুণাচলী তনয়া সিয়াং মডেল স্কুল পাশিঘাটে তাঁর স্কুল শিক্ষা গ্ৰহণ করেন। এরপর দিল্লিতে সম্পন্ন করেন মাস কমিউনিকেশন। পরে হসপিটালিটি ইন্ডাস্ট্ৰি এবং সেইসঙ্গে গুগলেও কাজ করেন কিছুদিন। পরে কাজের তাড়নায় মার্কিন যুক্তরাষ্ট্ৰে পাড়ি দেন এবং মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BTC elections: UPPL declares first list of candidates