আমার প্ৰতি ঘৃণাই বিরোধীদের জোট গড়তে সাহায্য করছে,বললেন মোদি

আমার প্ৰতি ঘৃণাই বিরোধীদের জোট গড়তে সাহায্য করছে,বললেন মোদি
Published on: 

নয়াদিল্লিঃ ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোটাররা বিজেপি-র প্ৰতিই আস্থা রাখবেন। মঙ্গলবার বিরোধীদের একজোট হওয়ার মরিয়া প্ৰয়াসের সমালোচনা করতে গিয়েই প্ৰধানমন্ত্ৰী মোদি ওই আস্থা ব্যক্ত করেন। বলেন,তাঁর প্ৰতি ঘৃণাই বিরোধীদের একজোট করেছে। স্বরাজ্য ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মোদি বলেন,বিরোধীদের মহাজোট গড়ার প্ৰয়াসে তিনি মোটেও বিচলিত নন। বিরোধীরা দেশের স্বার্থে মহাজোট গড়ায় আগ্ৰহ দেখাচ্ছে না। নিজেদের অস্তিত্ব রক্ষা ও ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যেই মহাজোট গড়তে চাইছে বিরোধীরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com