কোকরাঝাড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবতীর মৃতদেহ

কোকরাঝাড়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবতীর মৃতদেহ
Published on: 

কোকরাঝাড়ঃ কোকরাঝাড় জেলার রেইনাদাবরি এলাকা থেকে মঙ্গলবার এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় অঞ্চলটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোকরাঝাড় থানার অধীন রেইনাদাবরি গ্ৰামের রেশম খামারের ভিতর একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে মৃতদেহটি। মৃত যুবতীটিকে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে,মৃতদেহটি শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। মেয়েটিকে প্ৰথমে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mysterious Murder in Guwahati! Rtd PCB Official killed by unidentified miscreants